BIWTA Job Circular 2025: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিআইডব্লিউটিএ শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ৩০ টি ক্যাটাগরির পদে মোট ২১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Bangladesh Inland Water Transport Authority (BIWTA) Job Circular 2025
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০/- টাকা।
পদের নাম: তত্ত্বাবধায়ক (ত্বড়িৎ), উর্দ্ধতন কারিগরী সহকারী (তড়িৎ), উপ-সহকারী প্রকৌশলী (ত্বড়িৎ )
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রোনিক্স এ ডিপ্লোমা।
মাসিক বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা ।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল), এষ্টিমেটর (সিভিল)
পদসংখ্যা: ১২ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুর-কৌশলে ডিপ্লোমা।
মাসিক বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/- টাকা ।
পদের নাম: সহকারী কারিগরী কর্মকর্তা (জাহাজ /মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/ নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, উর্দ্ধতন কারিগরী সহকারী (যান্ত্রিক/ ডিজেল/জাহাজ নির্মাণ), এষ্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)
পদ সংখ্যা: ১১ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ-প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।
মাসিক বেতন: ১৬০০০-৩৮৬৪০/-টাকা।
পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি
মাসিক বেতন: ১২৫০০-৩০২৩০/- টাকা।
পদের নাম: প্রশিক্ষক(ডেক)
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস. সি) পরীক্ষায় উত্তীর্ণসহ ২ শ্রেণির ইনল্যান্ড মাষ্টার সনদপ্রাপ্ত।
মাসিক বেতন: ১২৫০০-৩০২৩০/- টাকা ।
পদের নাম: প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ।
মাসিক বেতন: ১২৫০০-৩০২৩০/-টাকা।
পদের নাম: ডুবুরী
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
অন্যান্য যোগ্যতাঃ পানির নীচে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা। স্যালভেজ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। পানির কমপক্ষে ১০০ ফুট গভীরে ডুবুরীর কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরীর যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা। ডুবুরীর কাজ করার মত সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
মাসিক বেতন: ১১৩০০-২৭৩০০/-টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে
মাসিক বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা ।
পদের নাম: কারিগরি সহকারী
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস, এস, সি, -সহ কোন অনুমোদিত সরকারি কারিগরী প্রতিষ্ঠান হতে সাব-ওভারসিয়ার/সার্ভে ফাইনাল পাস।
মাসিক বেতন: ১০২০০-২৪৬৮০/- টাকা
পদের নাম: কারিগরি সহকারী (তড়িৎ)
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস, এস, সি-সহ কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ২(দুই) বছর মেয়াদী কোর্স পাস
মাসিক বেতন: ১০২০০-২৪৬৮০/-টাকা।
পদের নাম: কারিগরি সহকারী (মেরিন/ ডিজেল/জাহাজ নির্মাণ/ মেকানিক্যাল)
পদ সংখ্যা: ০৭ জন।
শিক্ষাগত যোগ্যতা: এস, এস, সি-সহ কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ২(দুই) বছর মেয়াদী কোর্স পাসের সনদপত্র ৷
মাসিক বেতন: ১০২০০-২৪৬৮০/-টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতাঃ টাইপিং এর জ্ঞান।
মাসিক বেতনঃ ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: স্পীড বোট ড্রাইভার
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পীড বোট চালনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক
পদ সংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: শুল্ক আদায়কারী
পদ সংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ।
অন্যান্য যোগ্যতাঃ টাইপিং এর জ্ঞান৷
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতাঃ মটরগাড়ী চালনার লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম ০৩ বছর হতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নাম: ইলেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ) ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে ‘বি’ গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: ইলেকট্রিশিয়ান/ ইলেকট্রিশিয়ান কাম- পালা ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম- ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই “সি” গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/-টাকা।
পদের নাম: লস্কর
পদ সংখ্যা: ২১ জন।
শিক্ষাগত যোগ্যতা: ডিইপিটিসি হতে ০১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস।
অন্যান্য যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী।
মাসিক বেতন: ৮৫০০-২০৫৭০/-টাকা।
পদের নাম:মার্কম্যান
পদসংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
অন্যান্য যোগ্যতাঃ সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
মাসিক বেতন: ৮৫০০-২০৫৭০/-টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮২৫০-২০০১০/- টাকা।
পদের নাম: শুল্ক প্রহরী
পদসংখ্যা: ২৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮২৫০-২০০১০/- টাকা ।
পদের নাম: নিরাপত্তা প্রহরী/টার্মিনাল গার্ড
পদসংখ্যা: ২৯ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
পদের নাম: স্টোর হেলপার
পদসংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-টাকা।
পদের নাম: বাস হেলপার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-টাকা।
পদের নাম: নাইট গার্ড
পদসংখ্যা: ০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-টাকা।
পদের নাম: মালি
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-টাকা।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ১৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি বিআইডব্লিউটিএ চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://biwta.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ০৪ এ বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক-০৫ হতে ০৮ এ বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক-০৯ হতে ২০ এ বর্ণিত পদের জন্য এ বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য ১১২/-(একশত বার) টাকা, ক্রমিক ২১ হতে ৩০ এ বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য ৫৬/- (ছাপান্ন) টাকা। পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
