Homeসরকারি চাকরিঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি DMCH Job Circular 2025

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি DMCH Job Circular 2025

DMCH Job Circular 2025: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ডিএমসিএইচ শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Dhaka Medical College Hospital (DMCH) Job Circular 2025

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা, শটহ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ গতি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: মুয়াজ্জিন।
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো মসজিদে অন্যূন ০২ (দুই) বৎসরের প্রধান খাদিম অথবা খাদিম হিসাবে কাজের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা ।

আবেদনের বয়সসীমা: ০১/১২/২০২৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিড গ্রহণযোগ্য নয়। তবে শুধুমাত্র ক্রমিক
০১(এক) এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের শুরু সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১-২ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/-(ছাপান্ন) টাকা ।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি DMCH Job Circular 2025

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইটে (www.dmch.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular