HomeAdmissionকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৫
আবেদন ফি: ১,০০০/- টাকা + বিকাশ চার্জ

দিন-রাত যেকোন সময়, এমনকি সরকারি ছুটির দিনেও অনলাইনে আবেদন করা যাবে।

যোগ্যতা

২০২৪/২০২৫ সালে অনুষ্ঠিত HSC/আলিম/সমমানের পরীক্ষায় এবং ২০২১/২০২২/২০২৩ সালে অনুষ্ঠিত SSC/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

A-ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে
  • HSC পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত/জীববিদ্যা বাধ্যতামূলক
  • ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর দিতে হবে
  • রসায়ান বিভাগ: HSC তে রসায়নে জিপি ৩.০০ ও গণিতে জিপি ৩.০০
  • ফার্মেসী বিভাগ: HSC তে রসায়ান ও জীববিদ্যায় জিপি ৩.০০ ও গণিতে জিপি ২.০০

B-ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০
  • মানবিক শাখা: সর্বমোট জিপিএ ৬.০০
  • বিজ্ঞান শাখা: সর্বমোট জিপিএ ৬.৫০
  • ব্যবসায় শিক্ষা শাখা: সর্বমোট জিপিএ ৬.০০
  • ইংরেজী বিভাগ: HSC তে ইংরেজীতে ন্যূনতম জিপি ৩.০০
  • আইন বিভাগ: ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে ৪০% নম্বর

C-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

  • SSC ও HSC উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০
  • ব্যবসায় শিক্ষা শাখা: সর্বমোট জিপিএ ৬.০০
  • মানবিক শাখা: সর্বমোট জিপিএ ৬.০০
  • বিজ্ঞান শাখা: সর্বমোট জিপিএ ৬.৫০

জি.সি.ই (লন্ডন) পরীক্ষার্থীদের জন্য

  • ‘O’ লেভেলে ৫টি এবং ‘A’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ
  • উভয় লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘B’ গ্রেড

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ইউনিটতারিখসময়
A-ইউনিট৩০ জানুয়ারি ২০২৬সকাল ১১:০০ – দুপুর ১২:০০
B-ইউনিট৩১ জানুয়ারি ২০২৬সকাল ১১:০০ – দুপুর ১২:০০
C-ইউনিট৩১ জানুয়ারি ২০২৬বিকাল ৫:০০ – সন্ধ্যা ৬:০০

পরীক্ষা কেন্দ্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি ভর্তিচ্ছুদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা কেন্দ্র থাকবে।

আবেদনের নিয়মাবলী

বিস্তারিত আবেদনের নিয়মাবলী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ওয়েবসাইট: www.cou.ac.bd

হেল্পলাইন

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

  • ০১৫৫৭-৩৩০৩৮১
  • ০১৫৫৭-৩৩০৩৮২
  • ০১৭০৯-১৩৩৮৫৬

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুমতিভুক্ত বিভাগসমূহ, আসন সংখ্যা ও অন্যান্য শর্তাবলী যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
  • ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অনলাইন আবেদনপত্রে অপশন সিলেক্ট করতে হবে
  • ভর্তি সংক্রান্ত যেকোনো নিয়ম-নীতির পরিবর্তন, সংশোধন, সংযোজন ও বিয়োজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন

যোগাযোগ:
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
সদস্য-সচিব
কেন্দ্রীয় কমিটি, ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়-৩৫০৬

স্মারক নং: কু.বি./রেজি./ছাত্রা-ছাত্রী ভর্তি-১৯৮/২০০৯ (অংশ-১৬)/২২০৯
প্রকাশের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular