PWD Job Circular 2025: গণপূর্ত মন্ত্রণালয়ের পরিপেক্ষিতে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর সম্প্রতি একসাথে ০২ টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ১ম নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ০৫ টি পদে মোট ৪০৯ জন এবং ২য় নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ০৩ টি পদে মোট ২৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Public Works Department (PWD) Job Circular 2025
গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) চাকরির বিজ্ঞপ্তি দুটির উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি- ০১ এর শূন্যপদের বিস্তারিত তথ্য:
পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২৯ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণি বা
সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি যথাক্রমে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ।
মাসিক বেতন: গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: নকশাকার
পদ সংখ্যা: ৪১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট (এসএসসি, এসএসসি ভোকেশনাল পরীক্ষা)।
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: গ্রেড-১৫, ৯,৭০০–২৩,৪৯০/- টাকা।
পদের নাম: কার্য সহকারী
পদ সংখ্যা: ১৪৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৭৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ২০ শব্দ গতি।
মাসিক বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ১১৯ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
মাসিক বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি- ০২ এর শূন্যপদের বিস্তারিত তথ্য:
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৬১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ।
মাসিক বেতন: গ্রেড-২০,৮,২৫০-২০,০১০/- টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৮১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: টান দৈহিক গঠন, সুঠামস্বাস্থ্যের অধিকারী।
মাসিক বেতন: গ্রেড-২০,৮,২৫০-২০,০১০/- টাকা।
পদের নাম: মালি
পদ সংখ্যা: ১৮ জন।
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বাগানের কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: গ্রেড-২০,৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি গণপূর্ত অধিদপ্তর চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: আবেদন ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে Online-এ আবেদন ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ০১ নং নিয়োগের পদ গুলোন জন্য ১০৮ টাকা এবং ০২ নং নিয়োগের পদ গুলোন জন্য ৫৪/- (চুয়ান্ন) টাকা Online-এ জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
নিয়োগ -০১


নিয়োগ -০২


(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
