PD Job Circular 2025: বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ বিভাগ (পিডি) শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৪ টি ক্যাটাগরির পদে মোট ৩৪ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি যদি যোগ্য প্রার্থী হন আপনিও আবেদন করতে পারবেন।
Power Division Job Circular 2025
বিদ্যুৎ বিভাগে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ (এক) টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৬ (ছয়) টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা: সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৭ (সাত) টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটার Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২০ (বিশ) টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি বিদ্যুৎ বিভাগ (পিডি) চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://pd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০৩ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা এবং বাকি ক্রমিক ০৪ নং পদের জন্য ৫৬/- টাকা পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫



(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
