RDA Rangpur Job Circular 2025: পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর এর নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৭ টি ক্যাটাগরির পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।
Rural Development Academy Rangpur Job Circular 2025
রংপুর পল্লী উন্নয়ন একাডেমি চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
১। পদের নাম: পরিচালক
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে (৫ম গ্রেডে) ৩ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি জার্নালে ৮টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।
২। পদের নাম: যুগ্ম পরিচালক
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৬ষ্ঠ গ্রেডে) ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-৫) ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।
৩। পদের নাম: উপপরিচালক
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৭ বছরের অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-৫) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৪। পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
মাসিক বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা ।
৫। পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
মাসিক বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬। পদের নাম: পদের নাম: সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।
মাসিক বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭। পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীন রেজিস্টার্ডভুক্ত হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮। পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৯। পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০। পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ০২ (পুরুষ-১, মহিলা-১)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রিসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১। পদের নাম: কারিগরি প্রশিক্ষক
পদসংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী; কারিগরি প্রশিক্ষক (সেলাই, বুটিক ও এমব্রয়ডারি) পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।
মাসিক বেতন: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২। পদের নাম: সহকারী ফার্ম ম্যানেজার
পদসংখ্যা: ০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৩। পদের নাম: ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক এর জন্য)
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৪। পদের নাম: হোস্টেল সুপার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৫। পদের নাম: সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
১৬। পদের নাম: মূল্যায়ন সহকারী
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৭। পদের নাম: গবেষণা সহকারী
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা ।
১৮। পদের নাম: প্রশিক্ষণ সহকারী
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৯। পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২০। পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২১। পদের নাম: মাঠ সহকারী
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
২২। পদের নাম: সহকারী হোস্টেল সুপার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৩। পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৪। পদের নাম: সেলসম্যান

২৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২৬। পদের নাম: অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৭। পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি পল্লী উন্নয়ন একাডেমি রংপুর চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে https://rdarangpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ হতে ১১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ১২ হতে ২৫ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ মোট ১১২/- (একশত বার) টাকা জমা দিতে হইবে এবং ২৬ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূ্ত্র: দৈনিক যুগান্তর ০১ অক্টোবর ২০২৫)
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।