Homeসরকারি চাকরিজাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025

NACTAR Job Circular 2025: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া শূন্য পদসমূহে স্থায়ী/ অস্থায়ী ভাবে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ টি ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

National Computer Training and Research Academy Job Circular 2025

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১ম শ্রেণির কর্মকর্তা হিসাবে গবেষণা কাজে ৫(পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদের নাম: সহকারী ইন্সট্রাক্টর
পদ সংখ্যা: ০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ৪(চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিজ্ঞানে অন্যূন ১ (এক) বৎসরের ডিপ্লোমা।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (কম্পিউটার)
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ বিদ্যা, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, গণিত, পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্স বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রোগ্রামিং ও রক্ষণাবেক্ষণে বাস্তব অভিজ্ঞতা ।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (গবেষণা)
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: সহকারী প্রশিক্ষক (ইংরেজী)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি।
মাসিক বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা

আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়স ০১ অক্টোবর ২০২৫ তারিখে বয়স র্নিধারন করা হবে। ১নং ক্রমিকের (গবেষণা কর্মকর্তা) জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং ২-৬নং ক্রমিকের অন্যান্য পদের জন্য ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শুরু সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি নেকটার চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://nactar.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০৬ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা। তবে, অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরিশােধ করতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি-NACTAR Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে নেকটারের ওয়েবসাইটে (www.nactar.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular