Homeসরকারি চাকরিপ্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DLS Job Circular 2026

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DLS Job Circular 2026

DLS Job Circular 2026: প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে মোট ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Department of Livestock (DLS) Job Circular 2026

প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ)
পদ সংখ্যা: ৪৮৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্তত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (বেতন গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

আবেদনের বয়সসীমা: সকল প্রার্থীদের ক্ষেত্রে ০১/১১/২০২৫ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শুরু সময়: ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://dls.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক “ক” হতে “ছ” পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে :

(ক) অনলাইন আবেদনপত্রের হার্ডকপি;
(খ) সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;
(গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;
(ঘ) জাতীয় পরিচয়পত্র;
(ঙ) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
(চ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ;
(ছ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদাসম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের এবং প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular