DYD Job Circular 2025: যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০১ টি ক্যাটাগরির পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Department of Youth Development (DYD) Job Circular 2025
যুব উন্নয়ন অধিদপ্তর (ডিওয়াইডি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার) ।
পদ সংখ্যা: ৯০ (নব্বই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০/- টাকা।
আবেদনের বয়সসীমা: ১৮.১২.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের শুরু সময়: ১৯ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তর চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ১৬৮/- (একশত আটষট্টি) টাকা [পরীক্ষার ফি ১৫০/-টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮/-টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা [পরীক্ষার ফি ৫০/-টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬/-টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dyd.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতার সকল মূল/ সাময়িক সনদপত্র।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
৩। স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
৪। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ।
৫। ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৬। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান/ বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।
৭। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
৮। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।
৯। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
