CS Lakshmipur Job Circular 2025: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ এর নিয়ন্ত্রণাধীন লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ টি ক্যাটাগরির পদে মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী শুধু মাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Lakshmipur Civil Surgeon Office Job Circular 2025
পূণ: নিয়োগ বিজ্ঞপ্তি : সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ১২৭ জন নিয়োগ করা হবে। উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা।
পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে।
মাসিক বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ২০ শব্দ।
মাসিক বেতন: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ১১৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মাসিক বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://cslakshmipur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০৫ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
