Homeসরকারি চাকরিনৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-DOS Job Circular 2025

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-DOS Job Circular 2025

DOS Job Circular 2025: নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর, কর্তৃক বাস্তবায়নাধীন “নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প” শীর্ষক প্রকল্পের শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৪ টি ক্যাটাগরির পদে মোট ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Department of Shipping Job Circular 2025

নৌপরিবহন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। মাসিক বেতন: গ্রেড-৯, ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর হিসাবে অন্যুন ০২ (দুই) বৎসরের চাকুরী।
মাসিক বেতন: গ্রেড-১০, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

পদের নাম: হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে গ্রাজুয়েশন ডিগ্রী।
মাসিক বেতন: গ্রেড-১২, ১১,০০০-২৬,৫৯০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১ (এক) জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
মাসিক বেতন: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ১৩ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

আবেদনের শুরু সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি নৌপরিবহন অধিদপ্তর চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে www.dos.solutionart.net এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি (বিকাশ) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে একই মেন্যু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে। আবেদনের জন্য ৯ম গ্রেড হতে ১৬তম গ্রেড পর্যন্ত ২০০/- টাকা এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে টাকা জমা দিতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি-DOS Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

নৌপরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular