বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে ডাকযোগে আবেদন করতে পারবেন।
Wave Foundation Job Circular 2025
ওয়েভ ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: ইউনিট ম্যানেজার
পদ সংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা: ন্যূনতম স্নাতক। ক্ষুদ্রঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৮ বছর।
বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ৪০,২০০/- (প্রকৃত জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, উৎসহ ভাতা, হার্ডশিপ এলাউন্স, মোবাইল ও টিফিন ভাতাসহ)। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৪৮,৬৪০/-।
পদের নাম: এ্যাসিসটেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-এসিডিও
পদ সংখ্যা: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা: ন্যূনতম স্নাতক। ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, মোটর সাইকেল চালনায় ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৬,৮০০/- (জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, উৎসহ ভাতা, হার্ডশিপ এলাউন্স, মোবাইল ও টিফিন ভাতাসহ)। স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৩,৯৮২/-।
এ ছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরম্যান্স বোনাস, আবাসন সুবিধা, ও শহর ভাতা/বিশেষ ভাতা (ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর, বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য) থাকবে। ৬ মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকুরী স্থায়ীকরণের পর বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান করা হবে।
আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, এক কপি ছবিসহ “ওয়েভ ফাউন্ডেশন” শিরোনামে ২০০/- টাকার ডিডি/পে-অর্ডারসহ আগামী ০৪ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
ওয়েভ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূ্ত্র: দৈনিক প্রথম আলো ২৩ সেপ্টেম্বর ২০২৫)
