PDB Job Circular 2025: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভূক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৪ টি ক্যাটাগরির পদে মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Bangladesh Power Development Board (PDB) Job Circular 2025
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ: তড়িৎ
পদ সংখ্যা: ২৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণিসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ: যান্ত্ৰিক
পদ সংখ্যা: ১২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণিসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) / মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং (MTE) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ: সিভিল
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণিসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী
বিভাগ: কম্পিউটার
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণিসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) / ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন: (৯ম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
আবেদনের বয়সসীমা: বয়সসীমা ১৫.১০.২০২৫ খ্রি. তারিখে ১৮-৩২ বৎসর। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত অবস্থায় যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্ব অনুমতি গ্রহণ করে এ,এম,আই,ই/বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন অথবা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকুরীতে যোগদানের সময় বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছিলেন এবং উক্ত ডিগ্রি অর্জনের অব্যবহিত পরেই (সর্বোচ্চ ৬ মাসের মধ্যে) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন তাঁদের জন্য বিভাগীয় প্রার্থী হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের শুরু সময়: ১৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যেকোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে, অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫



(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পিডিবি নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bpdb.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
