Homeসরকারি চাকরিফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি-FRC Job Circular 2025

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি-FRC Job Circular 2025

FRC Job Circular 2025: ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে কর্মক্ষেত্রের ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে যুগোপযোগী ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে এফআরসি-র বিভিন্ন কর্ম বিভাগে ইন্টার্নশিপে ০১ টি ক্যাটাগরির পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Financial Reporting Council Job Circular 2025

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: ইন্টার্ন।
মেয়াদকাল: ০৩ থেকে ০৬ মাস।
কাজের স্থান: এফআরসি অফিস।

আবেদনের যোগ্যতা :
১. বাংলাদেশের নাগরিক হতে হবে;
২. যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, পরিসংখ্যান, আইন বা কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (appeared) হতে হবে
৩. স্নাতক পর্যায়ে সিজিপিএ ন্যূনতম ২.৫ (৪.০ এর স্কেলে) হতে হবে ;

ইন্টার্ন কর্তৃক করণীয়:
১. কর্ম বিভাগ কর্তৃক নিয়োজিত সুপারভাইজরের অধীন দায়িত্ব পালন;
২. ইন্টার্নশিপ মেয়াদের শেষে নিজ কর্ম বিভাগে ইন্টার্নশিপ প্রতিবেদন (Internship Report) দাখিল;
৩. প্রতিষ্ঠানের কার্যক্রমের যথাযথ গোপনীয়তা রক্ষা।

আবেদনের শুরু সময়: ০৬ অক্টোবর ২০২৫ তারিখ ।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫ তারিখ।

আবেদন করার নিয়ম: আপনি যদি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে https://forms.gle/7gqyScLpoZRjGHGD9 এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে Curriculum Vitae (CV) সংযুক্তকরণ পূর্বক আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি-FRC Job Circular 2025
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি-FRC Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ওয়েবসাইটে (www.frc.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular