বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি’র তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর জন্য ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) (Senior Officer Job 2025) পদে মোট ১,০১৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Bangladesh Bank Job Circular 2025
বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা: ১,০১৭ জন।
ব্যাংকের নাম ও পদ সংখ্যা:
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় ।
১। সোনালী ব্যাংক পিএলসি -১১৮টি
২। জনতা ব্যাংক পিএলসি ২০০টি
৩। অগ্রণী ব্যাংক পিএলসি ৭০টি
৪। রূপালী ব্যাংক পিএলসি ২৫টি
৫। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৭৫টি
৬। বাংলাদেশ কৃষি ব্যাংক ৩১৬টি
৭। প্রবাসী কল্যাণ ব্যাংক ১৮টি
৮। নকর্মসংস্থান ব্যাংক ১৮টি
৯। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৪৪টি
১০। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ২৫টি
১১। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৫টি
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১/০৭/২০১৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০/- টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০/- টাকা)। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) “রকেট” এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
