Homeসরকারি চাকরিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-BRRI Job Circular 2025

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-BRRI Job Circular 2025

BRRI Job Circular 2025: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রি নিয়োগ বিজ্ঞপ্তি নং-০১ (২০২৫-২০২৬) এ ০৫ টি পদে মোট ৩২ জন এবং ব্রি নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২ (২০২৫-২০২৬) এ ২৭ টি পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হইবে না।

Bangladesh Rice Research Institute Job Circular 2025

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে অফিসিয়াল ইমেজ দেওয়া হয়েছে ওখান থেকে সকল তথ্য দেখে নিবেন।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

আবেদনের শুরু সময়: ০৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://brri.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের পদের জন্য মোট ২২৩/- (দুইশত তেইশ)টাকা, ১১তম- ১২তম গ্রেডের পদের জন্য মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ১৩তম-১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২/- (একশত বারো)টাকা ও ১৭তম ২০তম গ্রেডের পদে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য মোট ৫৬/- (ছাপ্পান্ন)টাকা আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরিশােধ করতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ব্রি নিয়োগ বিজ্ঞপ্তি নং-০১ (২০২৫-২০২৬)

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-BRRI Job Circular 2025

ব্রি নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২ (২০২৫-২০২৬)

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-BRRI Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক যুগান্তর ও দৈনিক ইত্তেফাক ০৬ অক্টোবর ২০২৫)

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.brri.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular