Homeসরকারি চাকরিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-BREB Job Circular 2025

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-BREB Job Circular 2025

BREB Job Circular 2025: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ টি ক্যাটাগরির পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Bangladesh Rural Electrification Board Job Circular 2025

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: অর্থনীতিবিদ
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ও কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: ফোরম্যান (কারিগরি)
পদ সংখ্যা: ০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ০৪ (চার) বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
মাসিক বেতন: ১২,৫০০-৩০,২৩০/- টাকা।

পদের নাম: নিরীক্ষক/অডিটর
পদ সংখ্যা: ০৯ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।

পদের নাম: ভেহিক্যাল মেকানিক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: যানবাহন রক্ষণাবেক্ষণে অন্তত ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: স্টোর হেলপার
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মালামাল প্রাপ্ত ও সংরক্ষণ, ইস্যু ও পরিবহনে অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ১২ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

আবেদনের শুরু সময়: ১২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি বাপবিবো চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://brebr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ ও ২ এ উল্লিখিত পদের জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক নং ৩ এ উল্লিখিত পদের জন্য ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক নং ৪ ও ৫ এ উল্লিখিত পদের জন্য ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ৬ এ বর্ণিত পদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন Submit করার পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-BREB Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক সমকাল ০৮ অক্টোবর ২০২৫)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে (www.reb.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular