Homeসরকারি চাকরিজাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-JGK Job Circular 2025

জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-JGK Job Circular 2025

JGK Job Circular 2025: জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের শূন্য পদসমূহে অস্থায়ীভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ টি ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

National Book Center (JGK) Job Circular 2025

জাতীয় গ্রন্থকেন্দ্র চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: প্রুফ রিডার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।

পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: বুক সর্টার
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের Cumulative Grade Point Average (CGPA) সহ উত্তীর্ণ।
মাসিক বেতন: ৯,০০০-২১,৮০০/- টাকা।

পদের নাম: পাঠাগার পরিচারক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,৮০০-২১,৩১০/- টাকা।

আবেদনের বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৯/২০২৫ (পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ) খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শুরু সময়: ১৪ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি জাতীয় গ্রন্থকেন্দ্র চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://jgk.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ

১-৪ পর্যন্ত ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ মোট ১১২/- (একশত বার ) টাকা এবং ৫-৬ পর্যন্ত ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি-JGK Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক যুগান্তর ০৮ অক্টোবর ২০২৫)

জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে গ্রন্থকেন্দ্রের ওয়েবসাইটে (www.jgk.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular