BTMC Job Circular 2025: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) এর প্রধান কার্যালয়ের জন্য নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী চুক্তি ভিত্তিক জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে ডাকযোগে আবেদন করতে পারবেন।
Bangladesh Textile Mills Corporation (BTMC) Job Circular 2025
বিটিএমসি চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের অভিজ্ঞতাসহ এম.বি.বি.এস ডিগ্রি।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: গ্যারেজ মেকানিক
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল মেকানিক-এ ০৩ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের বয়সসীমা: আবেদনপত্রে ১৩-১১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে।
আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: প্রার্থীকে আবেদনের নির্ধারিত ফরম বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ওয়েবসাইট (www.btmc.gov.bd.) থেকে ডাউনলোড করে সংগ্রহপূর্বক আবেদন করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, বিটিএমসি ভবন ৭-৯, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূ্ত্র: দৈনিক যুগান্তর ১৪ অক্টোবর ২০২৫)
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ওয়েবসাইটে (www.btmc.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
