Homeসরকারি চাকরিপঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025

পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025

CS Panchagarh Job Circular 2025: পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। -স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের আলোকে সিভিল সার্জন, পঞ্চগড় ও তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক ( ১১-২০ গ্রেড, পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণি) শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৪ টি ক্যাটাগরির পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Panchagarh Civil Surgeon Office Job Circular 2025

পঞ্চগড় সিভিল সার্জন আফিস চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা।

পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: ১০২০০-২৪৬৮০/- টাকা।

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ২৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।

আবেদনের বয়সসীমা: ০৪/১১/২০২৫ খ্রিঃ তারিখে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ সকল প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা মোতাবেক হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহনযোগ্য নয়।

আবেদনের শুরু সময়: ১৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি পঞ্চগড় সিভিল সার্জন আফিস চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে https://cs.panchagarh.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা (অফেরতযোগ্য) Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025
পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025
পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025
পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Panchagarh Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় এর ওয়েবসাইটে (www.cspgr.teletalk.com.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular