LMAP Job Circular 2025: ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ টি ক্যাটাগরির পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Land Management Automation Project Job Circular 2025
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সিস্টেম এনালিস্ট
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ ৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো সরকারি/বেসরকারী/ স্বায়ত্বশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/ প্রোগ্রামার/ কম্পিউটার অপারেশন সুপার ভাইজার হিসাবে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরী।
মাসিক বেতন: ৬৬,০০০/- টাকা।
পদের নাম: প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ ৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোনো সরকারি/বেসরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রেগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ (চার) বছরের চাকুরী।
মাসিক বেতন: ৫৬,৫২৫/- টাকা।
পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ ৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ৩৫,৬০০/- টাকা।
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার Word processing-র অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ২১,৭০০/- টাকা।
পদের নাম: কম্পিউটার অপারেটর (উপজেলা/ সার্কেল/মেট্রো ভূমি অফিস)
পদ সংখ্যা: ১২০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ১৯,৩০০/- অথবা ১৮,২০০/- অথবা ১৭,৬৫০/- (স্থানভেদে) টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://lmap.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১-০৩ নং পদের জন্য আবেদন ফি ২২৩/- টাকা, ক্রমিক ০৪ নং পদের জন্য আবেদন ফি ১৬৮/- টাকা এবং বাকি ক্রমিক ০৫ নং পদের জন্য ১১২/- টাকা পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫





(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
