DWASA Job Circular 2025: ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। ঢাকা ওয়াসা শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২৭ টি ক্যাটাগরির পদে মোট ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Dhaka Wasa Job Circular 2025
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
- প্রশিক্ষক (প্রকৌশল, কারিকুলাম, মূল্যায়ন) – ০৩ জন।
- সহকারী প্রকৌশলী – ০৭ জন।
- সহকারী মেইটেনেন্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) – ০১ জন।
- হিসাবরক্ষণ কর্মকর্তা – ০২ জন।
- সহকারী পরিবেশবিদ – ০১ জন।
- সহকারী হাইড্রোলজিষ্ট – ০১ জন।
- সহকারী জনতথ্য কর্মকর্তা – ০১ জন।
- রাজস্ব কর্মকর্তা – ০১ জন।
- উপ-সহকারী প্রকৌশলী – ১০ জন।
- এষ্টিমেটর – ০৩ জন।
- হিসাবরক্ষক – ০১ জন।
- সহকারী রসায়নবিদ – ০৪ জন।
- সহকারী রাজস্ব কর্মকর্তা – ০৮ জন।
- সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা – ০৪ জন।
- ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর – ০৭ জন।
- ল্যাবরেটরী টেকনিশিয়ান – ০২ জন।
- ল্যাবরেটরী সহকারী – ০২ জন।
- উচ্চমান সহকারী – ০২ জন।
- বেঞ্চ সহকারী – ০৩ জন।
- সহকারী ফোরম্যান (তড়িৎ/যান্ত্রিক) – ০৩ জন।
- এল.ডি.এ কাম ক্যাশিয়ার – ০৭ জন।
- কোর্ট সহকারী – ০১ জন।
- লিফট অপারেটর – ০১ জন।
- চেইনম্যান – ০৬ জন।
- ভান্ডার সাহায্যকারী – ০২ জন।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ২৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েব সাইট (www.dwasa.org.bd) এ অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হইবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না।
আবেদন ফি: প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ক্রমিক নং-১ হইতে ১৬ পর্যন্ত ২২৪/-(দুইশত চব্বিশ), টাকা, ক্রমিক নং- ১৭ হইতে ২৪ পর্যন্ত ১১২/- (একশত বার) টাকা এবং ২৫ হইতে ২৭ পর্যন্ত ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (ভ্যাট-ট্যাক্সসহ) ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করিতে হইবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
