BPDB Job Circular 2025: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে মোট ১৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Bangladesh Power Development Board (BPDB) Job Circular 2025
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: সহায্যকারী।
পদ সংখ্যা: ১৫৯৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান/সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস।
মাসিক বেতন: (১৯তম গ্রেড) ৮,৫০০-২০,৫৭০/- টাকা ।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ২৪ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি বিপিডিবি চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS প্রেরণ করে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫



(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bpdb.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে; উক্ত সময়ে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপি ও ০১ (এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে নাগরিকত্বের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
