Homeসরকারি চাকরিমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025

SHED Job Circular 2025: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ টি ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Department of Secondary and Higher Education Job Circular 2025

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৮ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩। পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
মাসিক বেতন : ১০,২০০-২২,৬৮০ টাকা।

৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
মাসিক বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫। পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ১৩ জন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
মাসিক বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের বয়সসীমা: ০১ নভেম্বর, ২০২৫ খ্রি: তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ২ ও ৪ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর
বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শুরু সময়: ১৬ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://shed.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১, ২, ৩ ও ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে, সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি SHED Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে (www.shed.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant’s Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular