Homeসরকারি চাকরিঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025

Dhaka DC Office Job Circular 2025: ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার ভূমি অধিগ্রহণ শাখার নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হলে পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Dhaka District Commissioner’s Office Job Circular 2025

জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৬/১১/২০১৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শুরু সময়: ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি ঢাকা ডিসি অফিস চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে https://dcdhaka.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে ০১ (এক) নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকা সহ অফেরতযোগ্য মোট ১১২ (একশত বারো) টাকা। ০২ (দুই) নং পদের জন্য প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ( অফেরতযোগ্য) ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dhaka DC Office Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে:

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ।
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র ও মার্কস শীট।
গ) ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের প্রশাসক/ মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার প্রশাসক / মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্ৰ ৷
ঘ) জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২৩ তারিখের ৪৮.০০.০০০0.002.99.004.18.19 নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইটে (https://bffwt.gov.bd) প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে। উক্ত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে।
চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এই মর্মে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভার/ইউনিয়ন পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত (সত্যায়িত) সনদপত্র/প্রত্যয়নপত্র।
ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয় বিষয়ক সনদপত্র।
জ) অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ/প্রমাণক।
ঝ) কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র।
ঞ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
ট) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে (www.dhaka.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular