বরিশাল সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী “বরিশাল সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা ২০১০” অনুসারে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৮ টি ক্যাটাগরির পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে ডাকযোগে আবেদন করতে পারবেন।
Barisal City Corporation Job Circular 2025
বরিশাল সিটি কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এম.বি.বি.এস ডিগ্রি।
মাসিক বেতন: (গ্রেড-৯ম) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
পদের নাম: রোড রোলার চালক
পদ সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভারী যানবাহন চালনার লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: গার্ডেন ট্রাক চালক
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভারী যানবাহন চালনার লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/-
পদের নাম: গারবেজ ট্রাক চালক
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ভারী যানবাহন চালনার লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: গাড়ী চালক (হালকা)
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
অন্যান্য যোগ্যতা: হালকা যানবাহন চালনার লাইসেন্স।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: বৈদ্যুতিক মিস্ত্রী
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: বাথ সার্ভার
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা; তবে যদি থাকে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
মাসিক বেতন: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০/- টাকা।
পদের নাম: লাইসম্যান
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোন ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা কোর্স পাস ও সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতন: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০/- টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ২৬ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি বরিশাল সিটি কর্পোরেশন চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন বরাবর নির্ধারিত তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। এর পাশাপাশি ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত ও সকল প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যানড কপি (Scanned Copy) পিডিএফ (pdf) ফরম্যাটে ceo.bcc.gov.bd@gmail.com মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
বরিশাল সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূ্ত্র: দৈনিক দিন কাল ০৬ অক্টোবর ২০২৫)
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বরিশাল সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে (www.barishalcity.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
