CS Lalmonirhat Job Circular 2025: লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের স্থায়ী/অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৩ টি ক্যাটাগরির পদে মোট ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী লালমনিরহাট জেলার স্থায়ী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Lalmonirhat Civil Surgeon Office Job Circular 2025
লালমনিরহাট সিভিল সার্জন অফিস চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা ।
পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে।
মাসিক বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ৭৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ০৭ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
আবেদনের শুরু সময়: ০৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://cslal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১ থেকে ০৩ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা। তবে, অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য ৫৬/- টাকা আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরিশােধ করতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইটে (www.cs.lalmonirhat.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
