Homeসরকারি চাকরিবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি-BFIU Job Circular 2025

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি-BFIU Job Circular 2025

BFIU Job Circular 2025: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক প্রধান কর্মকর্তা পদে মোট ০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে ই-মেইলে/ডাকযোগে আবেদন করতে পারবেন।

Bangladesh Financial Intelligence Unit (BFIU) Job Circular 2025

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: প্রধান কর্মকর্তা
পদ সংখ্যা ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতাসহ অর্থ/আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স ২০ অক্টোবর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২(বাষট্টি) বছর হবে।

আবেদনের শুরু সময়: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীকে জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা/পেশাগত সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা রঙিন ছবি এবং যোগাযোগের বিস্তারিত ঠিকানাসহ সাদা কাগজে সভাপতি, বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কমিটি বরাবরে লিখিত আবেদনপত্র হার্ডকপি নিম্ন ঠিকানায় অথবা সফ্টকপি (ফাইল সাইজ সর্বোচ্চ ১০ এমবি) নিম্নবর্ণিত ইমেইলে ২০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকার মধ্যে প্রেরণ করতে হবে।

আবেদন পৌঁছানোর ঠিকানা: পরিচালক (বিএফআইইউ), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, দ্বিতীয় সংলগ্নী ভবন, ১২ তলা, মতিঝিল, ঢাকা-১০০০।
ইমেইল: mostakur.rahman@bb.org.bd

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি-BFIU Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ওয়েবসাইটে (www.bfiu.org.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular