HomeAdmissionজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম Spring 2026 ভর্তি বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম Spring 2026 ভর্তি বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআরা)- এর অধীনে এক বছর মেয়াদী বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম Spring 2026 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ভর্তির যোগ্যতা:

বিএড (প্রফেশনাল): প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে স্নাতক (সম্মান)/ডিগ্রি/ফাজিল পাশ হতে হবে। উল্লেখ্য যে, ডিগ্রী পর্যায়ে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ- ২.৫০ এর কম প্রাপ্ত এবং পাশ কোর্সের ক্ষেত্রে ৩য় শ্রেণি প্রাপ্তরা আবেদন করতে পারবেন না। তবে চাকুরীরত (সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে) প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি শিথিল করা যেতে পারে।

এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রীধারী হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা:

আগামী ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্রসহ সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে office@ier.jnu.ac.bd ই-মেইলে প্রেরণ করতে হবে। ০১৭১১৯৮৮৬৬৭ নম্বরে আবেদন ফি ১১৩০/- টাকা বিকাশে পাঠিয়ে ট্রানজেকশন নম্বর ই-মেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অফিস থেকে সরকারি ছুটির দিনসহ অন্যান্য যে কোন দিন সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদনপত্র অত্র ইনস্টিটিউটে জমা দেওয়া যাবে।

লিখিত ভর্তি পরীক্ষার তারিখ:

বিএড : ১২-১২-২০২৫ তারিখ সকাল ১১:৩০টা – দুপুর ১২:৩০টা
এমএড : ১২-১২-২০২৫ তারিখ বিকাল ০৩:৩০টা – ০৪:৩০টা
ফলাফল ঘোষণা : ১৭-১২-২০২৫ তারিখ, ভর্তি কার্যক্রম : ১৮-১২-২০২৫ থেকে ২৪-১২-২৫
ক্লাস শুরু:
১০-০১-২০২৬ তারিখ, সাপ্তাহিক ক্লাস : শুক্রবার ও শনিবার।

যোগাযোগের ঠিকানা:

আইইআর অফিস কক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০, ফোন: কো- অর্ডিনেটর: ০১৭৭৮৭৪৪৬৪৪
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (মিলন): ০১৭১১৯৮৮৬৬৭, শেখ ফরিদ: ০১৬৩৩৩৮৮৫২৯

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular