HomeAdmissionবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি প্রোগ্রামে ভর্তি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি প্রোগ্রামে ভর্তি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির যোগ্যতা জেএসসি পাস হতে হবে। জেএসসি ছাড়াদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- এর ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি নিম্নরূপ:

প্রয়োজনীয় তথ্য অনলাইনে ভর্তি এবং আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।
অষ্টম শ্রেণি বা সমমানের সনদবিহীন ভর্তি ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু: ১৫ মে ২০২৬।

ভর্তির যোগ্যতা

জেএসসি/জেভিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ/উত্তীর্ণ হতে হবে। (ভর্তির তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০২/২০২৬)

অথবা

যেসব শিক্ষার্থী জেএসসি/জেভিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদপত্র পেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এক্ষেত্রে বাদ হতে হবে নূন্যতম ১৪ বছর (৩১/১২/২০২৫২২ তারিখ)। এদের আবেদন কারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তি প্রার্থিকে আবেদন ফরম পূরণ করে প্রায় ৫০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মানবন্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাভিবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। (অনলাইনে আবেদনের তারিখ ০২/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬)

প্রয়োজনীয় কাগজপত্র

  • ২ কপি ছবি।
  • জেএসসি/জেভিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ/উত্তীর্ণের সনদ।
  • জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

ভর্তি ও অন্যান্য ফি

ক্রমফি এর বিবরণটাকার পরিমাণ
অনলাইন আবেদন ফি১০০
রেজিস্ট্রেশন ফি১৫০
কোর্স ফি (প্রতি কোর্স ৫২৫/-)৩,৬৭৫
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) ব্যবহারিক ফি১০০
একাডেমিক ক্যালেন্ডার ফি৫০
ভিজিটাল/প্লাস্টিক আইডি কার্ড ফি২০০
পরীক্ষা ফি (প্রতি কোর্স ৫০/-)৩৫০
প্রথম বর্ষ নম্বরপত্র ফি৭০
মোট ভর্তি ফি (নূনতম)৪,৬৯৫

বিশেষ দ্রষ্টব্য:

  • বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।
  • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

বি. দ্র. অষ্টম শ্রেণি/সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থী নাম, লিঙ্গ ও মাতার নাম এক জমা তারিখ ইত্যাদি প্রমাণ সনদ জাতীয় পরিচয় পত্র/অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে। জেএসসি/জেভিসি পাসের ক্ষেত্রে জেএসসি/জেভিসি সনদ অনুযায়ী হতে হবে। ২০২০ সাল কিংবা তার পরবর্তীতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাশ সনদ/প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ্য থাকতে হবে। সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। ২০০৯ সালের পূর্বে অষ্টম শ্রেণি/সমমানের পাসের ক্ষেত্রে আবেদনকারীর জন্য তারিখ সর্বনিম্ন ৩১/১২/১৯৯৭ তারিখ হতে হবে।

ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলি ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে ভর্তি প্রক্রিয়া

• যে কোনো ব্রাউজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Admission Tab এর অধীনে Open School- এ ক্লিক করে এসএসসি প্রোগ্রামের পাশে প্রদশিত View Circular বাটনে ক্লিক করে ভর্তি নিদর্শনাবলি ডাউনলোড সহকারে পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে। অতঃপর General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে।

• Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ছবি (300×300pixel, JPG Format) এবং স্বান করা স্বাক্ষর (300×100pixel, JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করতে হবে।

• Academic Information ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করা শেষে Finish বাটনে ক্লিক করে প্রদশিত ফর্মসমূহ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে, শিক্ষার্থীর জেএসসি/জেভিসি/অষ্টম শ্রেণি/- সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তাদেরকে “Upto class 8/JSC or equivalent without certificate” অপশন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে পরবর্তী ধাপে তাদের জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা প্রদান করতে হবে। এদের আবেদনপত্রীতে বাভিব কর্তৃক যোগ্যতা যাচাইয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। সফটওয়্যারে ফরম পূরণ শেষে শিক্ষার্থীর মোবাইলে সেলে SMS এর মাধ্যমে এবং প্রদত্ত ইমেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে।

• Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদশিত Online Payment Gateway/System সমূহ থেকে যে কোনো একটির মাধ্যমে ফি জমা দিতে হবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” বলের প্রদশিত হবে এবং SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।

• Online-এ ভর্তির আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীর Temporary User ID ও Password ব্যবহার করে OSAPS এ Login করে Print Profile বাটনে ক্লিক করে প্রদশিত Application page থেকে Payment History থেকে Action মেনুর Print অপশন ক্লিক করে Payment Slip-টি প্রিন্ট করতে হবে। প্রিন্টকৃত আবেদনপত্র ও Payment Slip এর সাথে ২ কপি ছবি, জেএসসি/জেভিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদ, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ১০ (দশ) কার্ড দিবসের মধ্যে সংশিষ্ট স্টাডি সেন্টারে জমা প্রদান করতে হবে। শিক্ষার্থীর সকল তথ্য যাচাই-বাছাই পূর্বক বাভিবির ভর্তি কর্তৃকর্তা শিক্ষার্থীর ID Genarate করবেন, যা SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।

• Online ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ভর্তির তারিখ থেকে পরবর্তী ১৫(পনেরো) কার্যদিবসের মধ্যে OSAPS Help-line (০১৯০৩৭৪৫১৬২ ও ০১৯০৩৭৪৫১৬২ অফিস চলাকালীন সময় সকাল ৮:৩০ হতে বিকাল ৩:৩০ পর্যন্ত), ইমেইল (help.osaps@bou.ac.bd) অথবা বাউবি সংশিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular