Homeসরকারি চাকরিনোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Noakhali Job Circular 2025

নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Noakhali Job Circular 2025

CS Noakhali Job Circular 2025: নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে (Online) ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।

Noakhali Civil Surgeon Office Job Circular 2025

সিভিল সার্জনের আফিস নোয়াখালী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: ১০২০০-২৪৬৮০/- টাকা।

পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যা: ১২১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।

আবেদনের বয়সসীমা: আবেদনকারীর বয়স ০২/১১/২০১৫ইং তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি/সমমান সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।

আবেদনের শুরু সময়: ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://csnoakhali.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হইতে ০২ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ১১২/-(একশত বার) টাকা। তবে, অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য ৫৬/- টাকা আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পরিশােধ করতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Noakhali Job Circular 2025
নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Noakhali Job Circular 2025
নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-CS Noakhali Job Circular 2025

(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)

সিভিল সার্জনের আফিস নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

মৌখিক পরীক্ষার সময় নিন্মোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবেঃ

ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/সাময়িক সনদপত্র/ প্রত্যয়নপত্র/অনুমতিপত্র/অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।
গ) চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র ।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি। ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমানক। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান এর সনদপত্র।
চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি/আদিবাসী) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
ছ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র।
জ) তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিস্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তৃতীয় লিঙ্গ সম্পর্কিত সনদপত্র।
ঝ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক।
ঞ) ডাউনলোডকৃত Applicant’s & Admit Card Copy এর রঙ্গিন প্রিন্ট কপি।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালীর ওয়েবসাইটে (www.cs.noakhali.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular