Homeসরকারি চাকরিবাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি-BHTPA Job Circular 2025

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি-BHTPA Job Circular 2025

BHTPA Job Circular 2025: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নিম্নোক্ত পদসমূহে সরাসরি শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৪ টি ক্যাটাগরির পদে মোট ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ।

Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2025

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্ত।
অন্যান্য যোগ্যতা: শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ।
অন্যান্য যোগ্যতা: শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: তবে শর্ত থাকে যে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা- ইন-সার্ভে-ইঞ্জিনিয়ারিং।
অন্যান্য যোগ্যতা: তবে শর্ত থাকে যে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

আবেদনের বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ২৮.০৯.২০২৫ ইং তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের শুরু সময়: ০৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://bhtpa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৩ নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকা মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা এবং ৪নং ক্রমিকের পদের পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বার) টাকা মোট ১১২ (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি-BHTPA Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক আমার দেশ ১৩ অক্টোবর ২০২৫)

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.bhtpa.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular