Homeসরকারি চাকরিদিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dinajpur DC Office Job Circular 2025

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dinajpur DC Office Job Circular 2025

Dinajpur DC Office Job Circular 2025: দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। দিনাজপুর ডিসি অফিস অস্থায়ী ভিত্তিতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০২ টি ক্যাটাগরির পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী দিনাজপুর জেলার স্থায়ী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Dinajpur District Commissioner’s Office Job Circular 2025

জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ (বিশ) শব্দ ও ইংরেজি ২০ (বিশ) শব্দ ।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৩/১১/২০২৫ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শুরু সময়: ১১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আপনি যদি দিনাজপুর ডিসি অফিস চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://dcdinajpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-Dinajpur DC Office Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক আমার দেশ ১১ অক্টোবর ২০২৫)

জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে (www.dinajpur.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular