Sirajganj DC Office Job Circular 2025: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের অস্থায়ী ভিত্তিতে শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৩ টি ক্যাটাগরির পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Sirajganj Deputy Commissioner’s Office Job Circular 2025
জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রার্থী সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ৩১/১০/২০২৫ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শুরু সময়: ১০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি সিরাজগঞ্জ ডিসি অফিস চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://dcsirajganj.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যেকোনো Teletalk pre- paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/-(ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

(সূ্ত্র: বাংলাদেশ প্রতিদিন ১০ অক্টোবর ২০২৫)
জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়েরর ওয়েবসাইটে (www.sirajganj.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
