DOA Job Circular 2025: প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভূক্ত অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৫ টি ক্যাটাগরির পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।
Department of Archaeology (DOA) Job Circular 2025
প্রত্নতত্ত্ব অধিদপ্তর (ডিওএ) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৬ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নাম: ডেসপাস রাইভার
পদ সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: মোটর যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: ৯,০০০-২১,৮০০/- টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৭ জন।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা।
আবেদনের বয়সসীমা: আবেদনকারীর বয়স ০১-১১-২০২৫ খ্রি. তারিখে অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের শুরু সময়: ০৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার নিয়ম: আপনি যদি ডিওএ চাকরিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে http://doa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: যেকোন Taletalk pre-paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-১ হতে ৩ পর্যন্ত পদের জন্য মোট-১১২ (একশত বার) টাকা অফেরতযোগ্য এবং ৪ হতে ৫ পর্যন্ত পদের জন্য মোট-৫৬ (ছাপান্ন) টাকা অফেরতযোগ্য এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ মোট-৫৬ (ছাপান্ন) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫



(সূ্ত্র: অফিসিয়াল ওয়েবসাইট)
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটে (www.archaeology.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
