Homeসরকারি চাকরিবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি-Bangladesh Ansar Job Circular 2025

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি-Bangladesh Ansar Job Circular 2025

Bangladesh Ansar Job Circular 2025: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০১ টি ক্যাটাগরির পদে মোট ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পদগুলোতে অনলাইনে আবেদন করতে পারবেন।

Bangladesh Ansar and Village Defense Force Job Circular 2025

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ৬৭ (সাতষট্টি) জন।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা:
(ক) ড্রাইভিং লাইসেন্স।
(খ) গ্রেড-১৬ এর ক্ষেত্রে: হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
(গ) গ্রেড-১৫ এর ক্ষেত্রে: ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স।
(ঘ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন: গ্রেড-১৫/১৬তম।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ১৩/১০/২০২৫ খ্রি.-এ ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শুরু সময়: ১৪ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১০:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার নিয়ম: আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd-এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক-এর আওতায় গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার নিয়ম/পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd)-এ গাড়িচালক (১৫ ও ১৬তম গ্রেড)-এর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত লিংকটি ১৪/১০/২০২৫ খ্রি. তারিখ হতে ০৩/১১/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।

আবেদন ফি: অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ১০০/-(একশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি-Bangladesh Ansar Job Circular 2025

(সূ্ত্র: দৈনিক ইত্তেফাক ১৩ অক্টোবর ২০২৫)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটির অফিসিয়াল নোটিশ ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন

লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদির ১ (এক) সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যাবহারিক/মৌখিক/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে:

(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
(খ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র।
(ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র।
(ঙ) ১। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান-এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদপত্র।
২। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।
(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্ৰমাণপত্ৰ।
(ছ) প্রার্থী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদপত্র।
(জ) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড-এর সত্যায়িত ফটোকপি।
(ঝ) প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়িচালনার অভিজ্ঞতার সনদপত্র।
(ঞ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অপশনে হ্যাঁ/না নির্বাচন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) এবং প্রার্থীর আবেদনের মোবাইল নাম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular