৪৯তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত করেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক ৪৯তম বিসিএস (বিভাগ) পরীক্ষা–২০২৫ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট ৬৮৮টি শূন্য পদের বিপরীতে ৬৬৩ জন প্রার্থীকে যাথাক্রমে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। কিছু পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন করা সম্ভব হয়নি।
৪৯তম বিসিএস (শিক্ষা) পরীক্ষার মনোনীত প্রার্থীদের তালিকা
মনোনীত পদসমূহ ও পদসংখ্যা
- প্রভাষক (বাংলা): ৬০ জন।
- প্রভাষক (ইংরেজি): ৫০ জন।
- প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান): ৬৬ জন।
- প্রভাষক (ইতিহাস): ৩০ জন।
- প্রভাষক (অর্থনীতি): ৪০ জন।
- প্রভাষক (পরিসংখ্যান): ১৫ জন।
- প্রভাষক (ইউনানি): ৩০ জন।
- প্রভাষক (সমাজ কল্যাণ): ২৫ জন।
- প্রভাষক (সমাজবিজ্ঞান): ৩০ জন।
- প্রভাষক (ইসলাম শিক্ষা): ৩২ জন।
- প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি): ৩২ জন।
- প্রভাষক (দর্শন): ৬০ জন।
- প্রভাষক (শিক্ষাবিজ্ঞান): ২৪ জন।
- প্রভাষক (মনোবিজ্ঞান): ২৫ জন।
- প্রভাষক (ভূগোল): ১৬ জন।
- প্রভাষক (হিসাববিজ্ঞান): ৩০ জন।
- প্রভাষক (মার্কেটিং): ১০ জন।
- প্রভাষক (ব্যবস্থাপনা): ৩২ জন।
- প্রভাষক (ফাইন্যান্স ও ব্যাংকিং): ২০ জন।
- প্রভাষক (মনোবিজ্ঞান): ৩০ জন।
- প্রভাষক (কৃষি বিজ্ঞান): ৫ জন।
- প্রভাষক (পরিবেশবিজ্ঞান): ১৫ জন।
- প্রভাষক (সংস্কৃতি): ৬ জন।
- প্রভাষক (গৃহস্থ্য অর্থনীতি): ১০ জন।
- প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি): ২৫ জন।
- প্রভাষক (খাদ্য ও পুষ্টি): ৫ জন।
সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে মনোনীত পদসমূহ
- প্রভাষক (ভূগোল): ২ জন।
- প্রভাষক (শিক্ষা): ৬ জন।
- প্রভাষক (গৃহস্থ্য অর্থনীতি): ২ জন।
- প্রভাষক (ইংরেজি): ৫ জন।
- প্রভাষক (ইসলামিক স্টাডিজ): ৩ জন।
নোটিস
১। প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অংগীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসমূহ সত্যতা যাচাই এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।
২। সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে কোন প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোন জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোন অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা (substantive incompletion) ধরা পড়লে বিজ্ঞাপনের শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তাছাড়া, বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীর বিরুদ্ধে ক্ষেত্র বিশেষে ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা হবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৩। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক্ নিয়োগ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হবে।
৪। কমিশনের নিকট হতে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।
৫। ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪৯ তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন…





বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক ৪৯ তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফলের অফিসিয়াল নোটিশটি ও আরো বিস্তারিত তথ্য গুলো জানতে এখানে দেখুন।
