Homeবিসিএস৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৪৫তম বিসিএস (BCS) পরীক্ষার কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ মোট ৩৬৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সরকারি বেসরকারি সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচী সবার আগে আপডেট পেতে ভিজিট করুন: BD Govt Jobs Notice

45th BCS Job Exam schedule

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি:

  • তারিখ: ০৯ নভেম্বর, ২০২৫ (রবিবার) এবং ১০ নভেম্বর, ২০২৫ (সোমবার)
  • স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • উত্তীর্ণ প্রার্থীদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ‘BPSC Form-1’ ডাউনলোড করে পূরণ করতে হবে।
  • মৌখিক পরীক্ষার দিন ‘BPSC Form-1’ এর সাথে প্রয়োজনীয় সকল সনদ/ডকুমেন্টের ২ (দুই) সেট সত্যায়িত কপি এবং মূল সনদপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।
  • নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কাগজপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে:
    • ০ ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)
    • শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি
    • বয়স প্রমাণের জন্য এস.এস.সি./সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি
    • ০৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রির প্রত্যয়নপত্র (যদি প্রয়োজন হয়)
    • বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি
    • মেডিকেল/ডেন্টাল/পশুপালন ইত্যাদি ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্টেশন সনদের সত্যায়িত ফটোকপি
    • বর্তমানে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত চাকরিরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি
    • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের সত্যায়িত ফটোকপি
    • জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি
    • মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি
    • স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র বা সনদপত্র
    • প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) এর তিন কপি
    • কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে ‘BPSC Form-3’ পূরণ করে এর ২ (দুই) কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। এ বিষয়ে নির্দেশনা SMS এর মাধ্যমে জানানো হবে।
    • প্রার্থীদের সাক্ষাতকারপত্র ডাকযোগে প্রেরণ করা হবে না। এটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ

বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন…..

৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫তম বিসিএস কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

BPSC Form-3 অনলাইনে পূরণ এবং জমাদান :

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে Teletalk BD Ltd. এর Web Address : http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে কমিশন কর্তৃক প্রেসবিজ্ঞপ্তি এবং BPSC Form-1 এ বর্ণিত প্রার্থীর মোবাইল নম্বরে Teletalk হতে এস.এম.এস. এর মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে নির্দেশনা প্রদান করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে পূরণকৃত উক্ত BPSC Form-3 এর ২ (দুই) টি কপি আবশ্যিকভাবে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে জমা দিতে হবে

BPSC Form-1 অনুপুঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একমাত্র যোগ্যতা নয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে সকল প্রার্থী BPSC Form-1 পূরণ করে সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

কোনো প্রার্থীর নামে কমিশন হতে ডাকযোগে মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd আপলোড করা থাকবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থী ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে বর্ণিত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীর জন্য নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর সাক্ষাৎকারপত্রের ১ নম্বর অনুচ্ছেদের নির্ধারিত স্থানে প্রার্থী স্বহস্তে লিখবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে বর্ণিত সকল কাগজপত্র এবং সাক্ষাৎকারপত্রসহ প্রার্থী সরকারী কর্ম কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ‘মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular